চট্টগ্রাম   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সাড়াজাগানো পার্লামেন্টারিয়ান এডভোকেট খালেকুজ্জামানের ২৫তম মৃত্যু বার্ষিকী ২৮ সেপ্টেম্বর

খবর বিজ্ঞপ্তি    |    ০৮:৪১ পিএম, ২০২৬-০৯-২৬

সাড়াজাগানো পার্লামেন্টারিয়ান এডভোকেট খালেকুজ্জামানের ২৫তম মৃত্যু বার্ষিকী ২৮ সেপ্টেম্বর

ক্সবাজার অঞ্চলের রাজনীতির প্রাণপুরুষ, আলোচিত আইনজ্ঞ ও আইটি বিশেষজ্ঞ, সাড়াজাগানো পার্লামেন্টারিয়ান এবং কক্সবাজার-০৩ (সদর-রামু) আসনে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের ২৫তম মৃত্যু বার্ষিকী আগামিকাল (২৮ সেপ্টেম্বর)। এখন থেকে ২৫ বছর আগে ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর নির্বাচনী জনসভায় যোগ দিতে গিয়ে লাখো জনতার সামনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছিলেন। কক্সবাজারের ইতিহাসে সর্ববৃহৎ জানাযার মধ্যদিয়ে মানুষ তাঁকে এই পৃথিবী থেকে বিদায় দিয়েছিলেন।

তিনি ছিলেন ২০০১ সালের পহেলা অক্টোবরের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী। নির্বাচনের মাত্র ৩ দিন আগে ২৮ সেপ্টেম্বর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস (খালেকুজ্জামান চত্বর) চত্বরে আয়োজন করা হয়েছিল নির্বাচনী জনসভার। সেই জনসভায় যোগ দিতে গাড়ির বহর নিয়ে আসছিলেন এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামান। সমগ্র রামুর সড়কজুড়ে মানুষের ঢল আর তাদের ভালোবাসা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। মানুষের ভালোবাসায় অভিভূত এডভোকেট খালেকুজ্জামান আনন্দের আতিশায্যে হৃদযন্ত্রে ভালোলাগার চাপ নিয়ে লুটিয়ে পড়েন গাড়িতেই। সেখান থেকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হলেও তাঁকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সেদিনের সেই মৃত্যু ছিল ‘জনতার মাঝে হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায়’। যা ছিল একজন রাজনীতিকের জন্য পরম পাওয়া।  

কক্সবাজার সদর-রামু-ঈদগাঁওয়ের মানুষ সেই খালেকুজ্জামানকে আজও ভুলতে পারেননি। তাঁর নিরহংকারী চেহেরা, মানুষের সাথে মিশে যাওয়ার স্বভাব এবং সাধারণ মানুষের জন্য কিছু করতে পারার মানসিকতা তাঁকে মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে। সাধারণ মানুষের প্রতি তাঁর সেই ভালোবাসার প্রতিদান পেয়েছেন নিজের ছোট ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। কক্সবাজার, রামু ও ঈদগাঁওর মানুষ পরবর্তীতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানকে বিপুল ভোটে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠিয়েছিলেন।

এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামান ছিলেন অহিংস রাজনীতির আদর্শ। সবাইকে ভালাবাসার রাজনীতি দিয়ে তিনি মানুষের মন জয় করেছিলেন খুব সহজেই। আজও তাঁর সেই ভালোবাসার রাজনীতির বড় অভাব অনুভব করছেন সাধারণ মানুষ।

প্রতিবছর এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের সেই চিরবিদায়ের বেদনাবিদূর দিনটি স্মরণ করা হয় নানা কর্মসূচির মধ্যদিয়ে। এবারও মরহুম এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের স্মরণে ‘এডভোকেট খালেকুজ্জামান স্মৃতি পরিষদ’ নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করবে।

এবার কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসন এলাকার মসজিদ-মাদ্রাসায় খতমে কুরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা এবং কবর জিয়ারত কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আলোচনা সভায় অতিথি হয়ে উপস্থিত থাকবেন কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান।

এসব কর্মসূচিতে দল-মত নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে এডভোকেট খালেকুজ্জামান স্মৃতি পরিষদ।

#খবর বিজ্ঞপ্তি

রিটেলেড নিউজ

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক: : কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজারে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা নাগà...বিস্তারিত


শিশুবান্ধব পরিবেশে পাঠদান, নিয়মিত তদারকি ও নৈতিক শিক্ষায় গড়ে উঠেছে আল-আযহার ইসলামিক ইনস্টিটিউট

শিশুবান্ধব পরিবেশে পাঠদান, নিয়মিত তদারকি ও নৈতিক শিক্ষায় গড়ে উঠেছে আল-আযহার ইসলামিক ইনস্টিটিউট

টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফ পৌরসভায় ২০২৫ সালের ডিসেম্বর মাসে উদ্বোধন হয় “আল-আযহার ইসলামিক ইনস্টিটিউট টে...বিস্তারিত


জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত


মহেশখালীতে হোটেল মেহেল ডাইনিং লাউঞ্জে নিম্নমানের খাবার, অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ

মহেশখালীতে হোটেল মেহেল ডাইনিং লাউঞ্জে নিম্নমানের খাবার, অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ

আমাদের ডেস্ক : : মহেশখালী উপজেলার পুরাতন আদালত রোডে অবস্থিত মেহেল ডাইনিং লাউঞ্জে নিম্নমানের খাবার পরিবেশন ও গ্রাà...বিস্তারিত


দৈনিক আমাদের কক্সবাজারের সহ-বার্তা সম্পাদক হলেন মিছবাহ উদ্দিন

দৈনিক আমাদের কক্সবাজারের সহ-বার্তা সম্পাদক হলেন মিছবাহ উদ্দিন

বিশেষ সম্পাদকীয় : দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সহ-বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মিছবাহ উদ্দিন। বুধবার (২...বিস্তারিত


দৈনিক আমাদের কক্সবাজারের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

দৈনিক আমাদের কক্সবাজারের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বিশেষ সম্পাদকীয় : আধুনিক ও উন্নত কক্সবাজার গড়তে জেলার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর